মানুষের পাশে দাঁড়ানোর সৌন্দর্য এখানেই। আমাদের সামর্থ্য অনুযায়ী করা ছোট্ট একটি সহযোগিতা কারও ঘরে আনন্দের উপলক্ষ তৈরি করতে পারে, কোনো মায়ের মুখে হাসি ফোটাতে পারে, কোনো শিশুর মনে তৈরি করতে পারে সুন্দর একটি স্মৃতি। আসুন, আমরা শুধু নিজেদের জন্য নয়—অসহায় ও অভাবী মানুষগুলোর জন্যও ভাবি। আমাদের সামান্য সহযোগিতায় যদি কোনো পরিবারের চুলায় একটু ভালো খাবার রান্না হয়, মুখে হাসি ফুটে ওঠে, তবে সেটিই হতে পারে আমাদের জন্য একটি বড় মানবিক অর্জন। অভাবের সংসারে প্রতিদিনের খাবার জোগাড় করাই যখন কঠিন হয়ে যায়, তখন একটু ভালো খাবারও পরিবারের সদস্যদের মনে এনে দেয় অন্যরকম আনন্দ। সন্তানের মুখে সেই আনন্দের কথা শুনে একজন বাবার হৃদয় যেমন ভরে ওঠে, তেমনি আমাদেরও ভাবিয়ে তোলে—আমাদের আশপাশে হয়তো এমন আরও অনেক পরিবার আছে, যাদের কাছে সামান্য সহযোগিতাই অনেক বড় পাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন এবং যারা মানুষের কল্যাণে সহযোগিতা করেন, তাদের দান কবুল করুন। আমিন। 🤲❤️